খেলা

রাশিয়া বিশ্বকাপে নেই ইতালি

ইতালি
ইতালি

রাশিয়া বিশ্বকাপ আসরে মূল পর্বের টিকিট জোগাড়ে ব্যর্থ হয়েছে চার বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি। সুইডেনের সঙ্গে বাছাই পর্বের প্লে-অফের ম্যাচটি গোলশূন্য ড্র হওয়াতে ৬০ বছর পর বিশ্বকাপে খেলার সুযোগ পাচ্ছে না ইতালি।

বাছাই পর্বের প্লে-অফের প্রথম লেগে সুইডেনের মাঠে ১-০ গোল ব্যবধানে হারে ইতালি। ফলে রাশিয়া বিশ্বকাপের টিকিট পেতে ফিরতি লেগের ম্যাচে অন্তত দুই গোলের ব্যবধানে জয় দরকার হয়ে পড়ে ইতালির। তবে ঘরের মাঠে সাল সিরোতে গোলশূন্য ড্রয়ে বিশ্বকাপ থেকে ছিটকে যায় রাশিয়া।

এদিকে, এবারই প্রথম নয় ১৯৩০ সালে বিশ্বকাপ শুরুর পর ১৯৫৮ সালে আসরটির মূলপর্বে খেলতে পারেনি রাশিয়া।

আর ইতালিকে হারিয়ে ২০০৬ সালে জার্মান বিশ্বকাপের পর আবারো বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নিয়েছে সুইডেন।

এদিকে ইতালির হতাশার দিনে অবসর নিয়েছেন জিয়ানলুইজি বুফন, ড্যানিয়েল ডি রসি, জর্জিও কিয়েল্লিনি ও আন্দ্রেয়া বারজাগলি।

বিশ্বকাপে খেলা হচ্ছে না উপলব্ধির পরই একে একে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান ইতালির এই সিনিয়র খেলোয়াড়রা।

প্রথম লেগ ১-০ গোলে জিতেছিল সুইডেন দ্বিতীয় লেগ হয়েছে ড্র। বাছাইয়ের প্লে অফ থেকেই বিদায় নিশ্চিত হয়ে যাওয়ায় আনুষ্ঠানিক অবসরের ঘোষণা দেন ইতালির গোলরক্ষক জিয়ানলুইজি বুফন।

রাশিয়ায় খেলার টিকেট পেলে ষষ্ঠবারের মতো বিশ্বকাপের মঞ্চে থাকতেন তিনি।

বিশ্বকাপ শেষেই নিতে চেয়েছিলেন অবসর কিন্তু সেটা আর হলো না। বিদায়কালে দিনটিকে কালো দিবস বলে মন্তব্য করেছেন ডি রসি।

ইতালির স্বপভঙ্গের যন্ত্রণায় আন্তর্জাতিক ফুটবলে আর না খেলার সিদ্ধান্ত নিয়েছেন কিয়েল্লিনি ও বারজাগলিও।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ