খেলা

দুটির বেশি বিদেশি লিগে খেলতে পারবেন না ক্রিকেটাররা: বিসিবি

দুটির বেশি বিদেশি লিগে খেলতে পারবেন না ক্রিকেটাররা: বিসিবি
দুটির বেশি বিদেশি লিগে খেলতে পারবেন না ক্রিকেটাররা: বিসিবি

চুক্তিবদ্ধ ক্রিকেটারদের বছরে দুটির বেশি বিদেশি লিগে খেলার অনুমতি দিবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি জানিয়েছেন বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী।

ক্রিকেটারদের পর্যাপ্ত বিশ্রাম ও ফিটনেস ঠিক রাখতেই বোর্ড এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তিনি।

মঙ্গলবার রাজধানীতে সাংবাদিকদের এ সব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, বিসিবির সঙ্গে চুক্তিবদ্ধ সব ক্রিকেটারদের চিঠি দিয়ে বিষয়টি জানানো হয়েছে— সিদ্ধান্তটি তাৎক্ষণিকভাবে প্রযোজ্য হবে।

নতুন বিধি নিষেধের ব্যাপারে বিস্তারিত জানা যাবে ওই চিঠিতে। সব ধরনের ফরম্যাটের যে কোনো লিগ খেলার ক্ষেত্রেই বিসিবির এই নিয়মটি কার্যকর হবে।

পাশাপাশি খেলোয়াড়দের জাতীয় ক্রিকেট লিগে খেলাও বাধ্যতামূলক করেছে বোর্ড। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সব চেয়ে বেশি বিদেশি লিগে খেলেছেন সাকিব আল হাসান। আইপিএল, বিগব্যাশ, সিপিএল, পিএসএলে নিয়মিত অংশ নিয়ে থাকেন তিনি।

সাকিব ছাড়াও তামিম, মাহমুদুল্লাহ, মুস্তাফিজ ও মিরাজের বিভিন্ন দেশের ঘরোয়া লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ