খেলা

ক্রিকেট থেকে বিদায় নিচ্ছেন পাকিস্তানি অফ-স্পিনার আজমল

সাঈদ আজমল
সাঈদ আজমল

সব ধরনের ক্রিকেট থেকে বিদায় নিতে যাচ্ছেন পাকিস্তানি অফ-স্পিনার সাইদ আজমল।

পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত চলমান ন্যাশনাল টি-টোয়েন্টি কাপ শেষে খেলোয়াড়ি জীবনের ইতি টানবেন তিনি। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেন নি আজমল।

পাকিস্তানের জার্সি গায়ে ২০০৮ সালে এশিয়া কাপে ওয়ানডে ক্রিকেটে যাত্রা শুরু করেন আজমল। অভিষেকের পর থেকেই স্পিন জাদুতে তাক লাগিয়েছেন ক্রিকেট বিশ্বকে।

গত ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত সেরা ওয়ানডে বোলারের তালিকায় তিনি ছিলেন এক নম্বরে। কিন্তু অবৈধ বোলিং আ্যকশনের দায়ে নিষিদ্ধ হওয়ায় হুমকির মুখে পড়ে আজমলের ক্যারিয়ার।

পুনর্বাসন প্রক্রিয়া শেষে আন্তর্জাতিক ক্রিকেট ফিরলেও পাকিস্তান দলে আর তেমন একটা সুযোগ পাননি তিনি।

জাতীয় দলের ফেরার আশায় এতদিন খেলেছেন ঘরোয়া লিগে। তবে এবারের লিগ শেষে আর খেলবেন না আজমল।

অবসরের পর পিএসএলে ইসলামাবাদ ইউনাইটেডের স্পিন বোলিং কোচ হিসেবে কাজ করবেন তিনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ