চাকরি হারালেন ইতালি জাতীয় ফুটবল দলের কোচ জিয়ান পিয়েরে ভেনতুরো। বিশ্বকাপের বাছাইপর্বে থেকেই ইতালি ছিটকে যাওয়ায় ভেনতুরোকে বরখাস্ত করলো দেশটির ফুটবল ফেডারেশন।
সুইডেনের কাছে বিশ্বকাপের বাছাইয়ের প্লে-অফের দ্বিতীয় লেগের ম্যাচের হারের দুদিন পর চাকরি হারান ভেনতুরো। সবশেষ ১৯৫৮ সালের বিশ্বকাপে খেলতে পারেনি আজ্জুরিরা। এরপর গত ষাট বছরে এমন দুর্দশা হয়নি ইতালির। চার বারের বিশ্বচ্যাম্পিয়নদের এমন করুণ পরিণতির জেরে কোচের চাকরি যাওয়াটা প্রায় নিশ্চিত ছিল।
রাশিয়া বিশ্বকাপের মূলপর্বে খেলা হচ্ছে না নিশ্চিত হয়ে এরইমধ্যে গোলরক্ষক জিয়ানলুইজি বুফনসহ ইতালির একাধিক সিনিয়র ফুটবলার জাতীয় দল থেকে অবসর নিয়েছেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: