খেলা

বিপিএলে কোনো খেলা নেই আজ

বিপিএল
বিপিএল

বিপিএল ক্রিকেটে আজ (বৃহস্পতিবার) কোনো খেলা নেই— শুক্রবার যথারীতি দুটি ম্যাচ। মিরপুরে দিনের প্রথম ম্যাচে দুপুর ২টায়, রাজশাহী কিংসের মুখোমুখি হবে সিলেট সিক্সার্স।

আর সন্ধ্যা ৭টায় খুলনা টাইটান্সের বিপক্ষে মাঠে নামবে চিটাগং ভাইকিংস। তবে আরো দুদিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকায় শুক্রবারের ম্যাচ দুটি নিয়েও শঙ্কা তৈরি হয়েছে।

বুধবার বৃষ্টির বাগড়ায় ভেস্তে গেছে বিপিএল টি-টোয়েন্টির দুটি খেলা। পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে খুলনা টাইটান্স ও সিলেট সিক্সার্সের। বৃষ্টির কারণে চিটাগং ভাইকিংস ও ঢাকা ডায়নামাইটসেরও এক পয়েন্ট পেয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে।

তবে বৃষ্টিতে দুটি ম্যাচ পন্ড হওয়ায়, পয়েন্ট টেবিলে তেমন একটা হেরফের হয়নি। পাঁচ ম্যাচে সাত পয়েন্ট নিয়ে এখনো শীর্ষেই আছে ঢাকা। সমান পয়েন্ট সত্ত্বেও এক ম্যাচ বেশি খেলে দুইয়ে সিলেট।

এরপর তিনে কুমিল্লা, চারে খুলনা, পাঁচে চিটাগং, ছয়ে রংপুর ও সবার নিচে সাতে অবস্থান রাজশাহীর।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ