খেলা

নিউজিল্যান্ডের বিদায়, বিশ্বকাপে পেরু

নিউজিল্যান্ডের বিদায়, বিশ্বকাপে পেরু
নিউজিল্যান্ডের বিদায়, বিশ্বকাপে পেরু

দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষার পর বিশ্বকাপের চুড়ান্ত পর্বে পেরু। ইন্টার কনফেডারেশন প্লে-অফের দ্বিতীয় লেগে নিউজিল্যান্ডকে ২-০ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের চুড়ান্ত ধাপে জায়গা করে নিল দক্ষিন আমেরিকান দেশটি।

ম্যাচের প্রথম থেকেই আক্রমণাত্বকভাবে খেলতে থাকে পেরু। প্রথম গোল ম্যাচের আসে ২৮ মিনিটে। জেফারসন ফারফান তার এক অসাধারণ ভলিতে গোলরক্ষক স্টেফান মারিনোভিচকে পরাস্ত করেন।

৪০ গোলের সুযোগ সৃষ্টি করলেও প্রথমার্ধে আর কোনো গোল না হওয়াতে ১-০ ব্যবধানে বিরতিতে যায় পেরু।

বিরতি থেকে ফিরে এসে আক্রমণের ধারা বজায় রাখে পেরু। ম্যাচের অপর গোলটি আসে ৬৫ মিনিটে সেন্টার ব্যাক ক্রিশ্চিয়ান রামোসের সুবাদে।

সর্বপ্রথম ১৯৩০ সালে প্রথম ফিফা আমন্ত্রিত দল হিসেবে বিশ্বকাপে খেলেছিল পেরু। তারপর ১৯৭০, ১৯৭৮ ও সব শেষ ১৯৮২ সালে বিশ্বকাপ খেলার সুযোগ হয় পেরুহিয়ানদের। এ জয়ের প্রতিশ্রুতি অনুযায়ী একদিনের ছুটি ঘোষণা করেছে দেশটির সরকার।

আগামী ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে যেতে হলে যেকোনো ব্যবধানে জিতলেই হতো পেরুর। তবে সহজ জয় দিয়েই রাশিয়ার টিকিট নিশ্চিত করে দলটি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ