খেলা

বিপিএল: সিলেট সিক্সার্সকে ৭ উইকেটে হারিয়েছে রাজশাহী কিংস

রাজশাহী কিংস
রাজশাহী কিংস

সিলেট সিক্সার্সকে ৭ উইকেটে হারিয়ে বিপিএলে নিজেদের দ্বিতীয় জয় পেল রাজশাহী কিংস। মিরপুরে দ্বিতীয় পর্বের ম্যাচে শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়েও সাব্বির ঝড়ে ৬ উইকেটে ১৪৬ রান করে সিলেট। জবাবে জাকির হাসানের ফিফটিতে ১৫ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় রাজশাহী।

টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারেই হোঁচট খায় সিলেট সিক্সার্স। কোনো রান করার আগেই বিদায় নেন আন্দ্রে ফ্লেচার। ব্যর্থ হন থারাঙ্গা, সোহান ও সিলেট দলপতি নাসির। ৩৭ বলে ৪০ রান করে ফিরে যান গুণাথিলাকাও। ৭১ রান তুলতে ৫ উইকেট হারিয়ে সিক্সার্সরা তখন দিশেহারা।

তবে সাব্বির ঝড়ে ম্যাচে ফেরে সিলেট। ২৬ বলে চারটি ছক্কা ও একটি চারের মারে, ৪১ রান করে আউট হন তিনি। ১৭ বলে অপরাজিত ২৯ রান করেন ব্রেসনান। শেষমেষ ৬ উইকেটে ১৪৬ রান করে সিলেট।

জবাবে রনি ও মমিনুলের ব্যাটে ভালো শুরু করে রাজশাহী। মমিনুল ৩৬ বলে ৪২ ও রনি ২২ বলে ২৪ রান করে ফিরে গেলে কিছুটা চাপে পড়ে কিংসরা। তবে মুশফিকের ২০ বলে ২৫ ও জাকিরের ২৬ বলে ৫১ রানের সুবাদে, জয় ছিনিয়ে নেয় রাজশাহী।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ