বিপিএল নিয়ে বাজি ধরা ৭৭ জুয়ারিকে স্টেডিয়াম থেকে ধরেছে বিসিবি। এর মধ্যে ১২ জন বিদেশি, যাদের ভেতর দশ জনই ভারতীয়। বিপিএলের গর্ভনিং কাউন্সিলের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় মিরপুরে শেরে বাংলা স্টেডিয়ামে সংবাদমাধ্যমকে নিজেদের পদক্ষেপ ব্যাখ্যা করেছে বিপিএলের গভর্নিং কাউন্সিল। সারা দেশের ক্রিকেট জুয়া বন্ধে তাদের কিছু করার নেই বলে জানান কাউন্সিলের সদস্যসচিব ইসমাইল হায়দার মল্লিক।
তবে স্টেডিয়ামে কেউ বেটিং করলে তা বন্ধে বিসিবি সর্বোচ্চ চেষ্টা করবে বলে জানিয়েছেন তিনি। ৭৭ জন জুয়ারিকে পুলিশের কাছে তুলে দেয়া হয়েছে বলে জানান তিনি।
তবে দেশে ক্রিকেট জুয়া নিয়ে আইন না থাকায় জুয়ারিদের বিরুদ্ধে মামলা বা সাধারণ ডায়েরি করা যায়নি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: