স্থানীয় ক্রিকেটারদের জন্য আলাদা টি-টোয়েন্ট লিগ করার কথা ভাবছে বিপিএলের গর্ভনিং কাউন্সিল। চলমান বিপিএলে বিদেশি ক্রিকেটাররা খেলায় দেশি খেলোয়াড়দের অনেকেই সুযোগ পাচ্ছেন না।
তাই দেশি ক্রিকেটারদের কথা ভেবেই আরেকটি লিগ করা পরিকল্পনা চলছে।
স্থানীয় ক্রিকেটারদের টি-টোয়েন্টি সামর্থ্য বাড়াতে আগামী মৌসুম থেকেই এ টুর্নামেন্ট আয়োজনের ইচ্ছা বিপিএলের গর্ভনিং কাউন্সিলের। বিপিএলের দলগুলো নিয়েই লিগটি হতে পারে। আবার নতুন করে চার-পাঁচটি দল নিয়েও টুর্নমেন্টটি শুরু করা যেতে পারে।
জাতীয় দলের ক্রিকেটাররা যেন অংশ নিতে পারেন সেই কথা ভেবেই টুর্নামেন্টের সময় নির্ধারণ করা হবে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: