খেলা

শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজে খেলবে বাংলাদেশ

বাংলাদেশ
বাংলাদেশ

শ্রীলঙ্কার স্বাধীনতার সত্তর বছর পূর্তিতে আয়োজিত ত্রিদেশীয় সিরিজে খেলবে বাংলাদেশ। ২০১৮ সালের মার্চে হবে এ ট্রাই-সিরিজ। শ্রীলঙ্কা ও বাংলাদেশ ছাড়া প্রতিবেশী ভারতও এ সিরিজে অংশ নিবে।

শুক্রবার লঙ্কান ক্রিকেট বোর্ড এই প্রতিযোগিতার সূচি প্রকাশ করেছে। সিরিজের নাম দেয়া হয়েছে নিদাহাস ট্রফি। ৮ মার্চ মাঠে গড়াবে সিরেজর প্রথম ম্যাচ। ফাইনাল হবে ২০ মার্চ। সিরিজে অংশ নেয়া তিনটি দল একে অন্যের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে। পয়েন্টের হিসেবে এগিয়ে থাকা দুটি দলের মধ্যে হবে ফাইনাল।

সিরিজের সব খেলাই হবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। বন্ধুত্বের নির্দশন হিসেবে বাংলাদেশকে এ ত্রিদেশীয় সিরিজ খেলতে আমন্ত্রণ জানিয়েছে লঙ্কান বোর্ড।

বর্তমানে ভারতের স্বাধীনতার সত্তর বছর পূর্তি উপলক্ষে তাদের বিপক্ষে টেস্ট সিরিজ খেলছে লঙ্কানরা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ