খেলা

রাজশাহী কিংসকে হারিয়েছে ঢাকা ডাইনামাইটস

ঢাকা ডাইনামাইটস
ঢাকা ডাইনামাইটস

বাংলাদেশ প্রিমিয়ার লিগে রাজশাহী কিংসকে ৬৮ রানে হারিয়েছে ঢাকা ডাইনামাইটস। ঢাকার দেয়া ২০২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৮ ওভার ২ বলে ১৩৩ রানে অলআউট হয় রাজশাহী।এর মধ্য দিয়ে ৬ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান ধরে রাখলো ঢাকা।

টস হেরে ব্যাট করতে নেমে, দারুন শুরু করে ঢাকা ডাইনামাইটস। এভিন লুইসের ৩৮ বলে ৬৪, কুমার সাঙ্গাকারার ২৮ ও কাইরন পোলার্ডের ২৫ বলে অপরাজিত ৫২ রানে ভর করে নির্ধারিত ওভারে ৭ উইকেটে ২০১ রান করে ঢাকা ডাইনামাইটস।রাজশাহীর হোসেন আলী তিনটি ও মেহেদি হাসান নেন দুই উইকেট।

পাহাড়সম রান তাড়া করতে নেমে, শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় রাজশাহী কিংস। দলের পক্ষে সর্বোচ্চ ৩৬ রান করেন জাকির হোসেন। ১৮ ওভার ২ বলে ১৩৩ রানে থামে রাজশাহীর ইনিংস। ঢাকার শহীদ আফ্রিদি ৪টি ও আবু হায়দার রনি শিকার করেন ৩ উইকেট।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ