ড্র হলো মাদ্রিদ ডার্বি। স্প্যানিশ লিগে গোলহীন ড্রতেই শেষ হয়েছে অ্যাতলেটিকো ও রিয়াল মাদ্রিদের খেলা।
ফলে লিগ লিডার বার্সেলোনার চেয়ে সমান ১০ পয়েন্টে পিছিয়ে রয়েছে মাদ্রিদের ক্লাব দুটি।
এর আগে, লুইস সুয়ারেজের নৈপূণ্যে লেগানেসকে সহজেই হারিয়ে শীর্ষে অটুট রয়েছে বার্সা।
ওয়্যান্ডা মেট্রোপলিটনে রক্ষণাত্মক ফুটবল ছাড়া অন্য কিছু দেখতে পাননি সমর্থকরা। অ্যাতলেটিকোর মাঠে গোল হওয়ার সবচেয়ে ভালো সুযোগটি তৈরি হয় তৃতীয় মিনিটে।
রাফায়েল ভারানের ভুল পাসে বল পেয়ে রিয়ালের জালে শট নিয়েছিলেন আংহেল কোরেয়া। কিন্তু গোলবারের অনেক দূর দিয়ে যায় বলটি।
অ্যাতলেটিকোর কেভিন গামেইরো ও রিয়ালের টনি ক্রুসও সুযোগ পেয়েছিলেন তবে গোল হয়নি ম্যাচে।
এদিকে, অনেকদিন পর গোলের দেখা পেয়েছেন লুইস সুয়ারেজ। বার্সার উরুগুইয়ান স্ট্রাইকার গোলক্ষরা কাটিয়েছেন লেগানেসের বিপক্ষে। লা লিগা টপারদের তৃতীয় গোলটি করেন পাওলিনিয়ো। অ্যাসিস্ট লিওনেল মেসির এ জয়ে লিগে টানা ১২ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড ধরে রেখেছে বার্সা।