ইংলিশ প্রিমিয়ার লিগে লন্ডন ডার্বিতে টটেনহামকে হারিয়েছে আর্সেনাল।
লিগের আলাদা ম্যাচে জিতেছে চেলসি, লিভারপুল, ম্যানসিটি ও ম্যানইউর মতো জনপ্রিয় দলগুলো।
এমিরেটস স্টেডিয়ামে মুস্তাফি ও সানচেজের প্রথমার্ধের গোলে জিতেছে আর্সেনাল।
এ জয়ে নগর প্রতিদ্বন্দ্বী টটেনহামের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমিয়েছে আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা।
২৩ পয়েন্ট নিয়ে টটেনহাম চারে আর ২২ পয়েন্ট নিয়ে ছয়ে অবস্থান আর্সেনালের।
এদিকে, গ্যাব্রিয়েল জেসাসের গোলে লিড নেয়ার পর ডি ব্রুইনার অসাধারণ শটে লেস্টার সিটিকে হারিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে ম্যানসিটি।
নিউক্যাসলের বিপক্ষে ৪-১ গোলে জিতে দ্বিতীয় স্থানেই আছে ম্যানইউ। ম্যাচে রেড ডেভিলদের হয়ে গোল করেছেন মার্শাল, স্মলিং, পগবা ও লুকাকু।
জিতেছে তিনে থাকা চেলসিও। ওয়েস্টব্রমের জালে এক হালি গোল করেছে ব্লুজরা। এর মধ্যে দুটি গোল এডেন হ্যাজার্ডের, অন্য দুটি মোরাটা ও মার্কোস আলোনসোর।