এটিপি ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসের সেমিফাইনাল থেকে বাদ পড়েছেন রজার ফেদেরার।
সুইস তারকাকে হারিয়ে বছরের শেষ টেনিস টুর্নামেন্টের ফাইনালে উঠেছেন ডেভিড গফিন।
লন্ডনে প্রথম সেট জিতলেও পরের দুটিতে গফিনের সঙ্গে পেরে ওঠেননি ফেদেরার। টুর্নামেন্টের ছয় বারের শিরোপাধারী শেষ চার থেকে বিদায় নেন ২-৬, ৬-৩, ৬-৪ গেমে হেরে।
পিছিয়ে পড়েও তুমুল লড়াই করে খেলায় ফিরে ফাইনালের টিকেট কাটেন ২৬ বছর বয়সী বেলজিয়ান গফিন।। ফেদেরারের বিপক্ষে সাতবারের সাক্ষাতে এবারই প্রথম জয় পেলেন তিনি।
ফাইনালে গফিনের প্রতিপক্ষ বুলগেরিয়ান তারকা গ্রিগর দিমিত্রভ।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: