বিপিএলে দিনের প্রথম ম্যাচে ঢাকা ডাইনামাইটসকে ৪ উইকেটে হারিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
টসে জিতে ব্যাট করতে নেমে প্রথম থেকেই শুরু হয় হাসান আলীর বোলিং তাণ্ডব। দ্বিতীয় ওভারেই তার শিকার হন এভিন লুইস ও মেহেদী মারুফ। তৃতীয় উইকেটে সেই চাপ কিছুটা সামলে ঢাকার হাল ধরেন সুনীল নারাইন ও কুমার সাঙ্গাকারার জুটি। তারা করেন ৯১ রান। দলের পক্ষে সর্বোচ্চ ৭৬ রান করেন সুনীল নারাইন।
হাসান আলীর বোলিং তোপে ১২৮ রানে গুটিয়ে যায় ঢাকার ইনিংস। পাঁচ উইকেট নেন হাসান আলী। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি কুমিল্লার। প্রথম দুই ওভারেই লিটন দাস ও তামিম ইকবালের উইকেট পতনে চাপে পড়ে যায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
তবে চতুর্থ উইকেটে সোয়েব মালিকের অপরাজিত ৫৪ রানে দুই বল বাকি থাকতেই জয়ের দেখা পায় তামিম ইকবালের কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: