বিপিএলের ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তে আপত্তিকর আচরণ দেখিয়ে শাস্তি পেলেন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান।
সোমবার ঢাকা ডাইনামাইটস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স মধ্যকার ম্যাচে নবম ওভারের পঞ্চম বলে ইমরুল কায়েসের বিপক্ষে এলবিডব্লিওর আবেদন করেন সাকিব। সে আবেদনে আম্পায়ার মার্টিনেজ সাড়া না দিলে মেজাজ হারিয়ে দৃষ্টিকটু আচরণ দেখান ডাইনামাইটস দলপতি।
তার শাস্তি হিসেবে সাকিবের নামের পাশে ৩টি ডিমেরিট পয়েন্ট ও তার সঙ্গে গুনতে হয়েছে ম্যাচ ফির ৫০%। তার নামের সঙ্গে এখন আর একটি ডিমেরিট পয়েন্ট যোগ হলেই তিনি নিষিদ্ধ হবেন এক ম্যাচ। সাকিবের সঙ্গে তামিম, সাব্বির, লিটনও আছেন একই শঙ্কায়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: