খেলা

কষ্টার্জিত জয় পেল ম্যানচেস্টার সিটি

কষ্টার্জিত জয় পেল ম্যানচেস্টার সিটি
কষ্টার্জিত জয় পেল ম্যানচেস্টার সিটি

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচে ফেয়েনোর্ডের বিপক্ষে কষ্টার্জিত জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি।

মঙ্গলবার রাতে ঘরের মাঠে ফেয়েনোর্ডকে ১-০ গোলে পরাজিত করেছে পেপ গার্দিওলার দল।

ইতিহাদ স্টেডিয়ামে গোলশূন্য প্রথমার্ধের পর খেলার শেষের দিকে রাহিম স্টারলিংয়ের গোলে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ম্যানচেস্টার সিটি। নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে টানা পাঁচ ম্যাচ জয়ের রেকর্ড গড়েছে সিটিজেনরা।

শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচে লেস্টার সিটির বিপক্ষে ম্যাচের একাদশে সাতটি পরিবর্তন আনেন গার্দিওলা।

আগের ম্যাচে ইনজুরি নিয়ে মাঠ ছাড়া সার্জিও আগুয়েরো অধিনায়কের আর্মব্যান্ড পরে মাঠে নামেন। তবে মাঠে উজ্জ্বল পারফরম্যান্স উপহার দিতে ব্যর্থ হন আর্জেন্টাইন ফরোয়ার্ড।

গোলশূন্য প্রথমার্ধের পর বিরতির পর গোলের জন্য মরিয়া হয়ে পড়ে ম্যানচেস্টার সিটি। ৮৮তম মিনিটে ইংলিশ ফরোয়ার্ড স্টারলিংয়ের গোলে অবশেষে হাসি ফোটে গার্দিওলার মুখে। এই জয় গ্রুপ চ্যাম্পিয়ন্স লিগে নকআউট নিশ্চিত করেছে ম্যানসিটির।

‘এফ’ গ্রুপের দিনের অপর ম্যাচে শাখতার দোনেৎস্ককে ৩-০ গোলে বিধ্বস্ত করেছে নাপোলি। নাপোলি ৬ পয়েন্ট নিয়ে তিনে এবং শাখতার ৯ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ