খেলা

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে বার্সেলোনা

বার্সেলোনা
বার্সেলোনা

ইউভেন্টাসের সঙ্গে গোলশূণ্য ড্র করেও চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে জায়গা করে নিলো বার্সেলোনা। সেল্টিককে ৭-১ এ বিধ্বস্ত করে গ্রুপ পর্বে সবচেয়ে বেশি ২৪ গোলের নতুন রেকর্ড গড়েছে প্যারিস সেইন্ট জার্মেই। আর বাসেলের কাছে ১-০ গোলে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড।

তুরিনে লিওনেল মেসিকে শুরুর একাদশে না রেখেই ইউভদের বিপক্ষে মাঠে নামে বার্সা। পরে বদলি হিসেবে নামেন আর্জেন্টাইন তারকা। ম্যাচের অধিকাংশ সময় নিয়ন্ত্রণে থাকলেও গোল পায়নি আরনেস্তো ভালভারদের শিষ্যরা।

গত পাঁচ বছরে টুর্নামেন্টের গ্রুপ পর্বে এটি বার্সার টানা দ্বিতীয় গোলহীন ড্র।

এদিকে, পিএসজির বিপক্ষে মাত্র ৫৬ সেকেন্ডে মুসা ডেম্বেলের গোলে লিড নিয়েছিল সেল্টিক। তবে এরপর একে একে সাতটি গোল হজম করে ব্রেন্ডন রজার্সের দল। নেইমার ও কাভানি দুটি করে গোল করেন। অন্য তিনটি গোল এমবাপে, ভেরাত্তি ও দানি আলভেসের।

চ্যাম্পিয়ন্স লিগে এটি পিএসজির সবচেয়ে বড় জয়। আরেক ম্যাচে মাইকেল ল্যাংয়ের শেষ মূহুর্তের গোলে এফসি বাসেলের কাছে হেরেছে ম্যানইউ। আর দশজনের কারাবাগকে ৪-০ গোলে হারিয়ে নক-আউটের টিকেট কেটেছে চেলসি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ