খেলা

বাংলাদেশের কাছে হাথুরুসিংহেকে চেয়ে চিঠি

চন্দিকা হাথুরুসিংহে
চন্দিকা হাথুরুসিংহে

চন্দিকা হাথুরুসিংহেকে নিয়ে আগ্রহের কথা জানিয়ে আনুষ্ঠানিকভাবে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) লঙ্কান বোর্ডের প্রধান থিলাঙ্গা সুমাথিপালা চিঠি দিয়েছে বিসিবি প্রধান নাজমুল হাসান পাপানকে।

পদত্যাগপত্র দেয়া বাংলাদেশের প্রধান কোচকে নিজেদের প্রধান কোচ করতে চেয়ে নিজেদের কথা জানিয়েছেন তিনি।

বুধবার এক বিবৃতিতে এসএলসি জানিয়েছে, হাথুরুসিহের আইনজীবীর সঙ্গে আলোচনা করেছেন তারা। বাংলাদেশ হাথুরুসিংহে আনুষ্ঠানিকভাবে ছেড়ে দিলেই তাকে প্রস্তাব দেবে লঙ্কান বোর্ড।

বাংলাদেশের সঙ্গে চুক্তির বাধ্যবাধকতাই এখন হয়ে আছে বাধা— তাই নিজেদের চাওয়া জানিয়ে বিসিবি প্রধানের কাছে চিঠি দিয়েছেন লঙ্কান বোর্ডের প্রধান।

কোনো সংশয় নেই যে স্বল্প ও দীর্ঘমেয়াদী, দুটি লক্ষ্য পূরণেই হাথুরুসিংহে আমাদের জন্য দারুণ মানিয়ে যাবে। আমাদের চাওয়ার কথা জানিয়ে আমি বিসিবি সভাপতিকে ব্যক্তিগতভাবে লিখেছি। আমাদের নির্বাহী কমিটি নিশ্চিত ও আত্মবিশ্বাসী যে হাথুরুসিংহেই এই কাজের জন্য যোগ্যতম। আমরা তাকে আনতে চাই পেশাদারীভাবে ও স্বচ্ছতার সঙ্গে।

বার্তা সংস্থা এএফপিকে সুমাথিপালা এই চিঠির বিষয়টি জানিয়েছেন, আমি ব্যক্তিগতভাবে বিসিবি সভাপতিকে চিঠি লিখেছি। সে চিঠিতে হাথুরুর ব্যাপারে আমাদের ইচ্ছার কথা তাঁদের আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে।

হাথুরুসিংহের সঙ্গে ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি আছে বাংলাদেশের। তবে গত দক্ষিণ আফ্রিকা সফরের মাঝেই বিসিবির কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দেন অস্ট্রেলিয়ায় থিতু হওয়া শ্রীলঙ্কান এ কোচ।

দক্ষিণ আফ্রিকা সফর শেষের পর থেকেই হাথুরুসিংহের ফেরার অপেক্ষায় আছে বোর্ড।

বিসিবির আশা ছিল, আনুষ্ঠানিকভাবে সম্পর্ক ছিন্ন করার জন্য হলেও ১৫ নভেম্বরের মধ্যে বাংলাদেশে আসবেন হাথুরুসিংহে কিন্তু তিনি আসেননি। তার আসার সম্ভাবনাও ক্ষীণ। তবে আসতে পারেন আগামী জানুয়ারিতেই শ্রীলঙ্কার কোচ হয়ে! লঙ্কানদের দায়িত্ব পেলে হাথুরুসিংহের প্রথম সিরিজি বাংলাদেশেই। ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ, টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজ খেলতে জানুয়ারির প্রথম সপ্তাহে বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা দল।

হাথুরুসিংহে ২০১৪ সালে কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর থেকে সাফল্যের পথেই হেঁটেছে বাংলাদেশ ক্রিকেট দল।

আইসিসির ওয়ানডে র্যা ঙ্কিংয়ে ওপরের দিকে উঠে আসা, অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের ওয়ানডে বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে খেলা, টেস্টে শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো দলকে হারানোসহ সর্বশেষ চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে খেলা—বাংলাদেশকে অন্য উচ্চতাতেই নিয়ে গেছেন হাথুরু। ২০১৫ সালে তিন মাসের ব্যবধানে পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ জয়ের নেপথ্য নায়ককে এখন তার নিজের দেশ পেতে চাইছে খুব করেই। অথচ শ্রীলঙ্কান ক্রিকেট দলের সহকারী কোচ হিসেবে কাজ করার সময়ই চাকরি হারিয়েছিলেন ২৬টি টেস্ট ও ৩৫টি ওয়ানডে খেলা এই ক্রিকেটার।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ