ইংলিশ প্রিমিয়ার লিগে লেষ্টার সিটিকে রুখে দিল ওয়েস্টহ্যাম ইউনাইটেড। ফক্সদের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে হ্যামাররা।
ঘরের মাঠে খেলার সুযোগটা ভালোভাবেই কাজে লাগিয়েছে ওয়েস্টহ্যাম। খেলার শুরুতে মার্ক আলব্রিটনের গোলে পিছিয়ে পড়েও হার মানেনি হ্যামাররা। প্রথমার্ধের শেষ মূহুর্তে গোল করে খেলায় ফিরে আসে স্বাগতিকরা।
একাধিক সুযোগ পেয়েও আর গোল করতে পারেনি লেস্টার। শেষমেষ ১-১ গোলে ড্র হয় ম্যাচ। ড্র সত্ত্বেও রেলিগেশন জোন থেকে বেরুতে পারেনি ওয়েস্টহ্যাম।
বিশ দলের ১৮ নম্বরে থাকা হ্যামারদের পয়েন্ট ১০ আর ১৪ পয়েন্ট নিয়ে এগারো নম্বরে লেস্টার।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: