বিপিএলের দিনের প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ৩০ রানের জয় পেয়েছে রাজশাহী কিংস। এবারের বিপিএলে প্রথম ম্যাচ খেলা মোস্তাফিজুর রহমান ৩২ রানে নিয়েছেন ২ উইকেট।
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করে রাজশাহী। ৪৩ রানে প্রথম উইকেট পতনের পর রানের খাতায় ৪ রান যোগ করতেই দ্বিতীয় উইকেট হারায় রাজশাহী। তৃতীয় উইকেটে লুক রাইটের ৪২ রান দলের বড় ইনিংসের প্রাথমিক ভিত্তি গড়ে দেয়। ইনিংসের শেষদিকে ড্যারেন সামির ১৪ বলে ৪৫ রানের ঝড়ো ইনিংসে রাজশাহী পায় ১৮৫ রানের সংগ্রহ।
জবাবে ব্যাট করতে নেমে প্রথমেই দুই ওপেনারের উইকেট হারিয়ে চাপে পরে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সেই চাপ সামাল কিছুটা সামলে নেয় তামিম ইকবাল ও সোয়েব মালিক জুটি।
তবে তামিম ৪৫ ও মালিক ৪৫ রান করে বিদায় নেয়ার পর দ্রুত উইকেট পতনে পাঁচ বল হাতে রেখে ১৫৫ রানে গুটিয়ে যায় কুমিল্লার ইনিংস। ৩০ রানে জয় নিয়ে মাঠ ছাড়ে রাজশাহী কিংস।