খেলা

স্প্যানিশ লিগ: মালাগাকে হারিয়েছে রিয়াল মাদ্রিদ

রিয়াল মাদ্রিদ
রিয়াল মাদ্রিদ

স্প্যানিশ লিগে মালাগার বিপক্ষে ৩-২ গোলে জিতলো রিয়াল মাদ্রিদ। ক্রিশ্চিয়ানো রোনালদোর শেষ মুহূর্তের গোলে জয় পায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। এদিকে, লেভান্তেকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ।

ঘরের মাঠে দুইবার লিড নিয়ে দুইবারই তা হাতছাড়া করে রিয়াল মাদ্রিদ। করিম বেনজেমা ও ক্যাসেমিরোর নৈপুন্যে প্রথমার্ধে দুবার এগিয়ে গেলেও, শেষমেষ রোনালদোর গোলেই জয় নিশ্চিত হয় জিদানের দলের। জয়সূচক গোলটির আগে অবশ্য পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন সিআরস্যাভেন। ৩-২ গোলের জয়ে ২৭ পয়েন্ট নিয়ে চার নম্বরে বর্তমান শিরোপাধারীরা।

এদিকে, লেভান্তের বিপক্ষে কেভিন গামেইরো ও অ্যান্তোইন গ্রিজমানের জোড়া গোলে ৫-০ ব্যবধানের বিশাল জয় পেয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ। অ্যাতলেটিদের হয়ে অন্য গোলটি রবার্তো সুয়ারেজের। সমান ২৭ পয়েন্ট নিয়েও রিয়ালের চেয়ে গোল ব্যবধানে এগিয়ে থাকায় তৃতীয় স্থানে আছে তারা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ