২০২১ সাল পর্যন্ত বার্সালোনায় থাকার আনুষ্ঠানিক চুক্তি করেছেন লিওনেন মেসি। আর্জেন্টাইন সুপারস্টারের বাইআউট ক্লজ এখন ৭০০ মিলিয়ন ইউরো।
শনিবার বার্সা প্রেসিডেন্ট জোসে মারিয়া বার্তেমেউর উপস্থিতিতে চুক্তিবদ্ধ হন এই আর্জেন্টাইন ফুটবল তারকা। মেসির আগের চুক্তির মেয়াদ বাকী ছিল আর এক বছর। নতুন চুক্তির ফলে ২০২০-২১ মৌসুম পর্যন্ত বার্সার জার্সি গায়েই খেলবেন তিনি।
বার্সালোনার হয়ে পাঁচবার ব্যালন ডিঅর পুরস্কার জেতার পাশাপাশি ৬০২ ম্যাচে ৫২৩ টি গোল করেছেন মেসি। ১৩ বছর বয়সে স্প্যানিশ ক্লাবটিতে যোগ দেয়ার পর থেকে বার্সাকে আটটি লা লিগা ও চারটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতিয়েছেন তিনি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: