খেলা

ইংল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে আ্যাশেজ শুরু অস্ট্রেলিয়ার

অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়া

ইংল্যান্ডের বিপক্ষে দশ উইকেটের দাপুটে জয় দিয়ে আ্যাশেজ শুরু করলো অস্ট্রেলিয়া। সিরিজের দ্বিতীয় টেস্ট আগামী ২ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে।

পঞ্চম দিনে জয় থেকে মাত্র ৫৬ রান দূরে থেকে ব্যাটিং শুরু করে টিম অস্ট্রেলিয়া। পঞ্চম দিনের খেলায় কোন উইকেট না হারিয়ে দলকে দশ উইকেটে জয়ের বন্দরে নোঙ্গর করান দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও ক্যামেরুন ব্যানক্রাফট।

এর আগে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টেস্টে বিসবেন ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে নিজেদের প্রথম ইনিংসে ইংল্যান্ড করে ৩০২ রান।

জবাবে অধিনায়ক স্মিথের ১৪১ রানের ওপর ভর অরে অজিরা করে ৩২৮ রান। দ্বিতীয় ইনিংসে স্টার্ক-হ্যাজেলউড, পেট কামিন্স ও নাথান লায়নদের বলে ১৯৫ রানে অলআউট হয় জো-রুটের দল।

ফলে স্মিথ বাহিনীর সামনে দাঁড়ায় মাত্র ১৭০ রানে জয়ের লক্ষ। ব্যাট হাতে তা তাড়া করতে নেমে সেই লক্ষ খুব সহজেই জয়ের লক্ষে পৌছায় স্বাগতিক অস্ট্রেলিয়া।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ