খেলা

অস্ট্রেলিয়ায় যাচ্ছেন না বেন স্টোকস

বেন স্টোকস
বেন স্টোকস

অ্যাশেজ স্কোয়াডে যোগ দিতে বেন স্টোকস অস্ট্রেলিয়ায় যাচ্ছেন না বলে আবারো জানিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েসন ক্রিকেট বোর্ড (ইসিবি)। সামাজিক মাধ্যমে গুজব ছড়ালেও এক বিবৃতিতে বিষয়টি পরিষ্কার করেছে ইসিবি।

পরিবারের সঙ্গে সময় কাটাতে স্টোকস নিউজিল্যান্ডে গেছেন বলে জানানো হয়েছে। ইংলিশ অলরাউন্ডারের কোনো খরচ ইসিবি দিচ্ছে না বলেও পরিষ্কার করা হয়েছে।

হিথ্রো বিমানবন্দরে স্টোকসের একটি ছবি সোমবার টুইটারে ভাইরাল হলে তিনি অ্যাশেজ খেলতে যাচ্ছেন বলে গুজব ছড়িয়ে পড়ে। সেপ্টেম্বরে একটি নাইট ক্লাবের কাছে হাতাহাতির ঘটনায় অ্যাশেজ স্কোয়াড থেকে বাদ পড়েছিলেন স্টোকস।

ঘটনার সময় উপস্থিত দুই ব্যক্তির দাবি অনুযায়ী, সমকামী তিরষ্কার থেকে তাদের রক্ষা করতেই স্টোকস এমন আচরণ করেছিলেন। তাই মামলার তদন্ত চলতে থাকলেও আপাতত ছাড়া পেয়েছেন ইংলিশ অলরাউন্ডার।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ