আরো পাঁচ রুশ অ্যাথলিটকে শীতকালীন অলিম্পিক্সে আজীবন নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)। দেশটির ডোপিং কেলেঙ্কারি নিয়ে চলমান তদন্তের ভিত্তিতে এ সিদ্ধান্ত নিয়েছে আইওসি।
সার্গেই চুদিনভ, অ্যালেক্সেই নেগোদাইলো, দিমিত্রি ত্রুনেনকভ, ইয়ানা রোমানোভা আর ওলগা ভিলুখিনা এই শাস্তি পেয়েছেন। এর মধ্যে রোমানোভা ও ভিলুখিনা ২০১৪ সোচি অলিম্পিকে বায়াথ-লনে রূপা জিতেছিলেন।
এছাড়াও সেবারের ৪ জনের ববস্লেই টিমের স্বর্ণজয়ী খেলোয়াড়ের মধ্যে ছিলেন নেগোদাইলো ও ত্রুনেনকভ।
২০১৬ সালের ম্যাকল্যারেন রিপোর্টের ভিত্তিতে ১ নভেম্বর প্রথম রুশ নিষেধাজ্ঞা জারি করে আইওসি। সোমবার নিষেধাজ্ঞাগুলোর বিষয়ে প্রথমবারের মতো বিস্তারিত জানিয়েছে তারা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: