খেলা

রাশিয়া বিশ্বকাপ: ড্রয়ের আগেই ৭ লাখ টিকিট বিক্রি

রাশিয়া বিশ্বকাপ
রাশিয়া বিশ্বকাপ

আগামী বছরের রাশিয়া বিশ্বকাপের প্রায় সাড়ে ৭ লাখ টিকিট বিক্রি হয়ে গেছে। বিক্রি হওয়া টিকিটের ৪৭% কিনেছেন আয়োজক রাশিয়ার ফুটবলপ্রেমীরা।

প্রথম দফায় গ্রুপ পর্বের ৭ লাখ ৪২ হাজার ৭৬০টি টিকিট বিক্রি করতে পেরে সন্তোষ প্রকাশ করেছে ফিফা। শুক্রবারের ড্র অনুষ্ঠানের আগেই বিক্রি হয়েছে এ টিকেটগুলো। গ্রুপ পর্বের লাইন-আপ ঠিক হবে ড্রয়ের মাধ্যমে।

রাশিয়ার ১১টি শহরের ১২টি ভেন্যুতে মোট ৬৪টি ম্যাচের জন্য মোট আড়াই মিলিয়ন টিকিট বিক্রি করা হবে।

দ্বিতীয় দফায় টিকিটের বিক্রি চলবে ৫ ডিসেম্বর থেকে ২০১৮ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত। ভক্তরা ফিফার ওয়েবসাইটের মাধ্যমে টিকিটের জন্য আবেদন করতে পারবেন।

এদিকে, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, বৈষম্য ও বর্ণবাদমূলক আচরণের ঘটনা ঘটলে বিশ্বকাপের ম্যাচ বন্ধ বা বাতিল করতে পারবেন ম্যাচ রেফারি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ