খেলা

স্প্যানিশ কাপ: ফুয়েনল্যাব্রাদার বিপক্ষে ড্র করেছে রিয়াল

গ্যারেথ বেল
গ্যারেথ বেল

স্প্যানিশ কাপে তৃতীয় সারির দল ফুয়েনল্যাব্রাদার বিপক্ষে অল্পের জন্য হার এড়িয়েছে রিয়াল মাদ্রিদ। কোপা দেল রের দ্বিতীয় লেগের ম্যাচে ২-২ গোলে ড্র করেছে জিদানের দল।

তবে ড্র করলেও অ্যাগ্রিগেটে ৪-২ গোলে এগিয়ে থাকায় শেষ ষোলোর টিকেট পেয়েছে মাদ্রিদের ক্লাবটি।

চোট কাটিয়ে ফিরেই দলকে বিপদ থেকে বাঁচালেন গ্যারেথ বেইল। সান্তিয়াগো বার্নাব্যুতে ওয়েলস ফরওয়ার্ড বদলি হিসেবে নামার আগে দুই গোলে পিছিয়ে ছিল স্বাগতিক রিয়াল।

বিরতির পর মাঠে নেমেই বোরিয়া মায়োরালের দুটি গোল বানিয়ে দেন বেইল। দ্বিতীয়ার্ধের ওই দুই গোলেই হার এড়ায় জিদানের শিষ্যরা।

প্রথম লেগে ২-০ র লিড থাকায় ড্র করেও শেষ ষোলোতে খেলা নিশ্চিত করে ১৯ বারের কোপা দেল রে চ্যাম্পিয়নরা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ