খেলা

চিটাগং ভাইকিংসকে ৩৩ রানে হারিয়েছে রাজশাহী কিংস

বিপিএল
বিপিএল

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চিটাগং ভাইকিংসকে ৩৩ রানে হারিয়েছে রাজশাহী কিংস।

রাজশাহীর দেয়া ১৫৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৯ ওভার ২ বলে ১২৪ রানে অলআউট হয় চিটাগং। এর মধ্য দিয়ে ১০ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার পাঁচ নম্বরে উঠলো ড্যারেন স্যামির দল।

টস জিতে ব্যাট করতে নামে রাজশাহী কিংস। শুরুতেই ওপেনার মমিনুল হকের উইকেট হারায় তারা। তবে, লুক রাইটের ২৬, জাকির হাসানের ১৭, মুশফিকুর রহিমের ৩১, জেমস ফ্রাঙ্কলিনের ৩০ ও ড্যারেন স্যামির ২৫ বলে ৪০ রানে ভর করে নির্ধারিত ওভারে ৬ উইকেটে ১৫৭ রান করে রাজশাহী।

জবাব দিতে নেমে, নিয়মিত বিরতিতে উইকেট হারায় চিটাগং ভাইকিংস। দলের পক্ষে সর্বোচ্চ ২৭ রান করেন স্টিয়ান ভ্যান জিল। ১৯ ওভার ২ বলে ১২৪ রানে অলআউট হয় চিটাগং। ১৭ রানে ৪ উইকেট নেন রাজশাহীর পেসার কাজী অনিক।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ