খেলা

বিপিএলে পয়েন্ট তালিকার শীর্ষে কুমিল্লা ভিক্টোরিয়ান্স

কুমিল্লা ভিক্টোরিয়ান্স
কুমিল্লা ভিক্টোরিয়ান্স

আবারো ঢাকায় ফিরে আসছে বিপিএল— চট্টগ্রাম পর্ব শেষে পয়েন্ট তালিকার শীর্ষে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সেরা চারে ওঠার আর সম্ভাবনা নেই চিটাগং ভাইকিংসের।

চট্টগ্রামে খেলার মাঝপথে খুলনা টাইটান্সের কাছে শীর্ষস্থান হারিয়েছিল কুমিল্লা। ৯ ম্যাচে সাতটি জয়ে ১৪ পয়েন্টের সুবাদে আবারো সবার ওপরে উঠে এসেছে ভিক্টোরিয়ান্সরা। কুমিল্লার চেয়ে মাত্র এক পয়েন্ট পিছিয়ে খুলনা। ১০ ম্যাচে ৬টি জয় নিয়ে দুইয়ে থাকা দলটির পয়েন্ট ১৩। সমান ম্যাচে পাঁচটি জয়ে ১১ পয়েন্ট নিয়ে তিনে ঢাকা ডায়নামাইটস।

চতুর্থ স্থানে মাশরাফির রংপুর রাইডার্স। ৯ ম্যাচে ঢাকার সমযান ৫টি জয় রংপুরের। তবে রাইডার্সরা এক পয়েন্ট পিছিয়ে। সেরা চারে ওঠার সম্ভাবনা এখনো টিকে আছে রাজশাহী ও সিলেটের। সমান ১০ ম্যাচে রাজশাহী ৮, আর সিলেটের পয়েন্ট সাত।

তবে ১০টি ম্যাচ খেলে মাত্র দুটি জয়ে ৫ পয়েন্ট পাওয়া চিটাগংয়ের শীর্ষ চারে ওঠার আর কোনো সম্ভাবনা নেই।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ