ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) ম্যাচে জয় পেয়েছে আর্সেনাল, চেলসি, লিভারপুল ও ম্যানচেস্টার সিটির মতো জনপ্রিয় দলগুলো।
মেসুত ওজিলের নৈপুণ্যে হুডার্সফিল্ডকে ৫-০ গোলে হারিয়েছে আর্সেনাল। গানারদের দুটি গোল বানিয়ে দেয়ার পর, নিজে একটি গোলও করেন আর্সেনালের জার্মান মিডফিল্ডার। ওজিল ছাড়াও গোলদাতার খাতায় নাম তোলেন লাকাজাত্তে, সানচেজ ও জিরু।
এরমধ্যে জিরু দুটি গোল করেন। এ জয়ে চার নম্বর স্থানটি ধরে রাখলো আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা।
এদিকে, জিতেছে শীর্ষ চারে থাকা চেলসি ও ম্যানসিটি। সোয়ানসিকে ১-০ গোলে চেলসি, আর সাউদাম্পটনকে ২-১ গোলে হারায় ম্যানসিটি। ফলে ব্লুজরা তৃতীয় আর সিটিজেনরা শীর্ষে অটুট আছে।
আর স্টোকসিটির বিপক্ষে ৩-০ গোলের জয়ে টটেনহামকে সরিয়ে পাঁচে উঠে এসেছে লিভারপুল। আর ওয়েইন রুনির অসাধারণ গোল আর হ্যাটট্রিকে ওয়েস্টহ্যামকে ৪-০ ব্যবধানে হারিয়েছে এভারটন।