ফুটবল বিশ্বকাপের ড্র রাশিয়ার মস্কোতে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় শুক্রবার রাত সাড়ে ৮টায় হবে এ ড্র।
৩২ দলকে চারটি ভাগে রেখে এই ড্র অনুষ্ঠিত হবে। অক্টোবরে ফিফা র্যাং কিংয়ের উপর ভিত্তি করেই ভাগ করা হয়েছে এই ৩২ দলকে। ড্রয়ের নিয়ম আগের মতই রাখা হয়েছে। ব্যাতিক্রম ঘটেছে শুধুমাত্র স্বাগতিক রাশিয়ার ক্ষেত্রে। রাশিয়া বাদে ৩১ টি দল বাছাই পর্বের মাধ্যমে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে।
প্রথম ভাগে থাকছে রাশিয়া, জার্মানি, ব্রাজিল, পর্তুগাল, আর্জেন্টিনা, বেলজিয়াম, পোলান্ড ও ফ্রান্স। দ্বিতীয় ভাগে থাকছে স্পেন, পেরু, সুইজারল্যান্ড, ইংল্যান্ড, কলম্বিয়া, মেক্সিকো, উরুগুয়ে ও ক্রোয়েশিয়া।
তৃতীয় ভাগে রয়েছে ডেনমার্ক, আইসল্যান্ড, কোস্টারিকা, সুইডেন, তিউনিশিয়া, মিশর, সেনেগাল ও ইরান। আর চতুর্থ ভাগে রয়েছে সার্বিয়া, নাইজেরিয়া, অস্ট্রেলিয়া, জাপান, মরক্কো, পানামা, দক্ষিণ কোরিয়া, সৌদি আরব।