মস্কোয় শুক্রবার রাতে জমকালো অনুষ্ঠানে রাশিয়া বিশ্বকাপের আটটি গ্রুপের দল ঠিক করা হয়েছে।
উদ্বোধনী ম্যাচে স্বাগতিক রাশিয়ার মুখোমুখি হবে সৌদি আরব।
বিশ্বকাপের আট গ্রুপ:
গ্রুপ এ: রাশিয়া, উরুগুয়ে, মিশর, সৌদি আরব
গ্রুপ বি: পর্তুগাল, স্পেন, ইরান, মরক্কো
গ্রুপ সি: ফ্রান্স, পেরু, ডেনমার্ক, অস্ট্রেলিয়া
গ্রুপ ডি: আর্জেন্টিনা, ক্রোয়েশিয়া, আইসল্যান্ড, নাইজেরিয়া
গ্রুপ ই: ব্রাজিল, সুইজারল্যান্ড, কোস্টা রিকা, সার্বিয়া
গ্রুপ এফ: জার্মানি, মেক্সিকো, সুইডেন, দক্ষিণ কোরিয়া
গ্রুপ জি: বেলজিয়াম, ইংল্যান্ড, তিউনিসিয়া, পানামা
গ্রুপ এইচ: পোল্যান্ড, কলম্বিয়া, সেনেগাল, জাপান
আগেই ঠিক করা ছিল স্বাগতিক রাশিয়া থাকবে ‘এ’ গ্রুপে— এরপর লটারির মাধ্যমে নির্ধারণ করা হয় কোনো গ্রুপে কোনো দেশ পড়বে। কার সঙ্গে জুটি বেধে খেলবে।
অক্টোবরের ফিফা র্যা ঙ্কিং অনুযায়ী ড্রর জন্য চারটি পট-এ আটটি করে দল রাখা হয়।
স্বাগতিক রাশিয়ার সঙ্গে র্যা ঙ্কিংয়ের শীর্ষ সাতটি দল রাখা হয় এক নম্বর পটে। র্যা ঙ্কিংয়ের পরের আটটি দল পট-২ এ। এভাবে র্যা ঙ্কিং অনুযায়ী পরের দুটি পটেও আটটি করে দল থাকবে।
নিয়ম অনুযায়ী ইউরোপ ছাড়া অন্য কোনো মহাদেশ থেকে একটির বেশি দল এক গ্রুপে রাখা হয়নি। আর ইউরোপ থেকে সর্বোচ্চ দুটি দল ছয়টি গ্রুপে রাখা হয়।
বাছাইপর্ব পেরিয়ে রাশিয়া বিশ্বকাপে প্রথম দল হিসেবে উঠেছিল ব্রাজিল। শেষ দল হিসেবে জায়গা করে নেয় পেরু। ৩২ দল মোট আটটি গ্রুপ ভাগ হয়ে লড়বে আগামী বছরের জুন-জুলাইয়ের বিশ্বকাপে।