রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনার গ্রুপ খুব একটা সহজ হয়নি— তবে স্পেন ও ইংল্যান্ডের মতো দলগুলোকে এড়ানোয় স্বস্তির নিঃশ্বাস ফেলতেই পারে আর্জেন্টাইনরা। এদিকে, বিশ্বকাপের ড্রয়ে চাইলে নিজেদের ভাগ্যবান ভাবতেই পারে ব্রাজিল।
আগামী ২০১৮ বিশ্বকাপে যাদের সঙ্গে লড়তে হবে আকাশী-নীলরা।
আর্জেন্টিনা গ্রুপ ডিতে পড়ায় সবাই আগ্রহ নিয়ে অপেক্ষায় ছিলেন সেটি আবার গ্রুপ অব ডেতে রূপ নেয় কি না। তবে ডি গ্রুপে ক্রোয়েশিয়া, আইসল্যান্ড ও নাইজেরিয়াকে পাওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলতেই পারে দুবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
এদিকে, রাশিয়া বিশ্বকাপের ড্রয়ে চাইলে নিজেদের ভাগ্যবান ভাবতেই পারে ব্রাজিল। হাই-প্রোফাইল কোনো দলকে গ্রুপ পর্বে মোকাবেলা করতে হচ্ছে না নেইমারদের। তুলনামূলক সহজ গ্রুপই পেয়েছে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা।
স্পেন ও ইংল্যান্ডের মতো দলগুলো ব্রাজিলের সঙ্গে একই গ্রুপে পড়তে পারতো। তবে ড্র-ভাগ্য তেমন কঠিন পরীক্ষায় ফেলেনি সেলেসাওদের। ই গ্রুপে নেইমারদের তিন প্রতিপক্ষ হলো- সুইজারল্যান্ড, কোস্টারিকা ও সার্বিয়া।