বিপিএলে মিরপুরে রোববার দিনের প্রথম ম্যাচে চিটাগং ভাইকিংসের বিপক্ষে ১০ উইকেটে সহজ জয় তুলে নিয়েছে সিলেট সিক্সার্স।
ইনিংসের প্রথম বলে ছয়ের মার দিয়ে শুরু করলেও লুক রঞ্চি ও সৌম্য সরকারের উইকেট তুলে নেন নাসির হোসেইন।
তৃতীয় ওভারে আবারো উইকেট তুলে চিটাগংকে চাপে রাখেন নাসির। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকলে ১২ ওভারে ৬৭ রানে থমকে যায় চিটগংয়ের ইনিংস।
দলের পক্ষে সর্বোচ্চ ১৫ রান করেন ইরফান শুক্কুর। নাসিরের ৫টি উইকেটের পাশাপাশি নাবিল সামাদ নেন তিন ও শরিফুল্লা নেন দুটি করে উইকেট।
জবাবে টার্গেট তাড়া করতে নেমে মোহাম্মদ রিজওয়ানের ৩৬ ও আন্দ্রে ফ্লিচারের ৩২ রানের উপর ভর করে মাত্র ১১ ওভার এক বলে কোন উইকেট না হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় সিলেট।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: