ওয়েস্টহাম ইউনাইটেডকে ২-১ ব্যবধানে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে টানা ১৩ জয়ের রেকর্ড গড়েছে ম্যান সিটি। রোববার ইতিহাদ স্টেডিয়ামে শুরুতে পিছিয়ে পড়েছিল ম্যান সিটি।
প্রথমার্ধের ঠিক আগের মুহুর্তে ৪৪ মিনিটে আঞ্জেলা ওগবনারের হেডে এগিয়ে যায় ওয়েস্টহাম। দ্বিতীয়ার্ধে দানিলোর বদলি হিসেবে মাঠে নামেন গাব্রিয়েল জেসুস। এই ব্রাজিলিয়ানের কাছ থেকে পাওয়া পাসে ম্যাচের ৫৭ মিনিটে ম্যানসিটিকে সমতায় ফেরান আর্জেন্টিনার ডিফেন্ডার ওতামেন্দি।
ম্যাচের ৮৩ তম মিনিটে কেভিন ডি ব্রুইনের উচু করে বাড়ানো বল জালে জড়ান ডেভিড সিলভার। আর কোন গোল না হওয়াতে শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পেপ গার্দিওয়ালার দল।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: