খেলা

তামিমকে সতর্কতামূলক চিঠি বিসিবির

তামিম ইকবাল
তামিম ইকবাল

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের উইকেট নিয়ে সমালোচনা করায় তামিম ইকবালকে সতর্কতামূলক চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিপিএলের চট্টগ্রাম পর্ব শেষে ঢাকায় ফিরে প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের মুখোমুখি হয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সে ম্যাচে শুরুতে ব্যাট করে মাত্র ৯৭ রানে অলআউট হয় মাশরাফির রংপুর। ম্যাচশেষে মিরপুরের উইকেট নিয়ে সমালোচনা করেন দুদলের অধিনায়ক মাশরাফি ও তামিম। সরাসরি পিচ কিউরেটর গামিনি ডি সিলভাকে দায়ী করেন কুমিল্লা দলপতি।

তামিম মিরপুরের উইকেটকে জঘন্য বলে উল্লেখ করেন। এত অল্প রানে ম্যাচ শেষ হলে দর্শকরা টুর্নামেন্টের আনন্দ থেকে বঞ্চিত হবেন বলেও মন্তব্য করেন তামিম।

এদিকে, মিরপুরের পিচকে জঘন্য নয় বলে দাবি করেন বিসিবি পরিচালক ও বিপিএলের গর্ভনিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক। যদিও এরপর রোববার সিলেট সিক্সার্সের বিপক্ষে চিটাগং ভাইকিংসও মাত্র ৬৭ রানে গুটিয়ে যায় ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ