ন্যু ক্যাম্পে স্পোটিংয়ের বিপক্ষে ২-০ ব্যবধানের জয় পেয়েছে বার্সালোনা।
চ্যাম্পিয়ন্স লিগে টানা দুই ড্রয়ের পর জয়ের দেখা পেল বার্সা। নিয়ম রক্ষার ম্যাচে শুরু থেকে ছিলো না লিওনেল মেসি। প্রথমার্ধের অধিকাংশ সময় বলের দখল বার্সার কাছে থাকলেও গোলের দেখা পায়নি তারা। দ্বিতীয়ার্ধে আলেইস ভিদাইলের বদলি খেলোয়ার হিসেবে নামেন এল এম টেন খ্যাত লিওনেল মেসি।
দ্বিতীয়ার্ধে ম্যাচের ৫৯ মিনিটে সুয়ারেজের কর্নার থেকে পাওয়া হেডে গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন প্যাকো আলাকাসের। ম্যাচের ৮২ ও ৮৯ মিনিটে গোলেরে সুযোগ সৃষ্টি হলেও তা থেকে আর গোল হয়নি।
তবে ম্যাচের শেষ মুহূর্তে সুয়ারেজের ক্রস ঠেকাতে গিয়ে নিজেদের জালে বল জড়ান স্পোটিংয়ের ডিফেন্ডার জেরমে ম্যাথু। ফলে শেষ পর্যন্ত ২-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ভালভের্দের শিষ্যরা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: