খেলা

বিপিএলের প্রথম কোয়ালিফায়ারে ঢাকা ডায়নামাইটাস

ঢাকা ডায়নামাইটাস
ঢাকা ডায়নামাইটাস

বিপিএলের প্রথম কোয়ালিফায়ারে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে খেলা নিশ্চিত করলো ঢাকা ডায়নামাইটাস।

প্লে-অফের আগে নিজেদের শেষ ম্যাচে, রংপুর রাইডার্সকে ৪৩ রানে হারিয়ে পয়েন্ট তালিকার দুইয়ে উঠে এসেছে সাকিবের দল। আর তিনে নেমে এসেছে খুলনা।

মিরপুরে টস জিতে ব্যাটিং বেছে নিয়ে বিপদে পড়ে ঢাকা। টপ অর্ডারের ব্যর্থতায় কোণঠাসা হয়ে পড়ে ডায়নামাইটসরা। সংগ্রহের খাতায় ৪৮ রান তুলতে বিদায় নেন নারাইন, ডেনলি, জহরুল, মোসাদ্দেক ও লুইস। দলের এমন বিপদে মেহেদি মারুফের সঙ্গে ৫৫ রানের জুটি গড়েন সাকিব।

মারুফ ৩৩ রান করে আউট হলেও, অপরাজিত থাকেন ঢাকা দলপতি। পুরো টুর্নামেন্টে ব্যাট হাতে সফল হতে না পারার আক্ষেপ ঘুঁচিয়ে নেন ৪৭ রানের ইনিংসে। সাকিব-মারুফ জুটির কল্যাণেই শেষমেষ ৭ উইকেটে ১৩৭ রান করে ঢাকা।

জবাব দিতে নেমে সুবিধা করতে পারেনি রংপুর। ক্রিস গেইল ও নিয়মিত ক্যাপ্টেন মাশরাফিকে বিশ্রামে রেখে খেলতে নেমে, ২০ ওভারে ৭ উইকেটে ৯৪ রানের বেশি করতে পারেনি রাইডার্সরা।

৩৩ বলে অপরাজিত ৪৭ রানের পর, ১৩ রানে দুই উইকেট নিয়ে ম্যাচসেরা হন ডায়নামাইটস অধিনায়ক সাকিব।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ