খেলা

চ্যাম্পিয়ন্স লিগ: রোনালদোর রেকর্ড গোলে জয় পেল রিয়াল মাদ্রিদ

চ্যাম্পিয়ন্স লিগ: রোনালদোর রেকর্ড গোলে জয় পেল রিয়াল মাদ্রিদ
চ্যাম্পিয়ন্স লিগ: রোনালদোর রেকর্ড গোলে জয় পেল রিয়াল মাদ্রিদ

ক্রিস্টিয়ানো রোনালদোর রেকর্ড গোলে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের শেষ ম্যাচে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। বুধবার রাতে বরুসিয়া ডর্টমুন্ডকে ৩-২ গোলে পরাজিত করেছে জিনেদিন জিদানের দল।

সান্তিয়ায়োগ বার্নাব্যুতে অনুষ্ঠিত ম্যাচে রিয়াল মাদ্রিদের হয়ে একটি করে গোল করেন বোর্হা মায়োরায়, রোনালদো ও লুকাস ভ্যাকুয়েস। ডর্টমুন্ডের দুটি গোলই করেন পিয়েরে-এমেরিক আবামেয়াং।

ঘরের মাঠে খেলার অষ্টম মিনিটে মায়োরালের গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ।

চার মিনিট পর রোনালদোর গোলে ব্যবধান দ্বিগুণ করে জিদানের দল। প্রতিপক্ষের জাল কাঁপানোর মধ্য দিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে গ্রুপ পর্বের ছয় ম্যাচে টানা গোল করার কীর্তি গড়েন রোনালদো।

বিরতির দুই মিনিট আগে আবামেয়াংয়ের গোলে ব্যবধান কমায় বরুসিয়া ডর্টমুন্ড। বিরতির পরপরই খেলার ৪৮তম মিনিটে স্কোরলাইন ২-২ করে ফেলে এই গ্যাবনিজ ফরোয়ার্ডই। তবে ৮১তম মিনিটে ভ্যাকুয়েসের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।

স্প্যানিশ লা লিগার চলতি মৌসুমে ১০ ম্যাচ খেলে মাত্র দুই গোল করেছেন রোনালদো। সেই তিনিই চ্যাম্পিয়ন্স লিগে অপ্রতিরোধ্য।৬ ম্যাচে ইতোমধ্যেই করে ফেলেছেন ৯ গোল।

হার কিংবা জয় যা-ই হোক না কেন রিয়াল মাদ্রিদ গ্রুপ রানার্সআপ হিসেবেই নকআউটে পা রাখতো। শেষ ষোলোতে ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড, লিভারপুল, বেসিকটাস, পিএসজি কিংবা রোমার মুখোমুখি হবে জিদানের দল।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ