লিওনেল মেসিকে পিছনে ফেলে ক্যারিয়ারের পঞ্চম ব্যলন ডি'অর জিতে নিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো।
বৃহস্পতিবার আইফেল টাওয়ারে এক জমকালো অনুষ্ঠানে রোনালদোর হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়। গত অক্টোবরেই তিনি মেসিকে পেছনে ফেলে জিতে নিয়েছিলেন ফিফার বর্ষসেরা খেলোয়াড়ের খেতাবটিও। এবারের আসরে রোনালদোর পর দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছেন লিওনেল মেসি ও নেইমার।
ক্যারিয়ারের পঞ্চম ব্যলন ডি'অর পুরস্কার প্রাপ্তির পর জাতীয় দল পর্তুগাল ও নিজ ক্লাব রিয়াল মাদ্রিদ সতীর্থদের ধন্যবাদ জানান তিনি।
ইঙ্গিত দেন, ভবিষ্যতে সুযোগ থাকলে রিয়ালেই খেলা চালিয়ে যাওয়ার। ৩২ বয়সী এ পর্তুগীজ তারকা এর আগে ২০০৮, ২০১৩, ২০১৪ ও ২০১৬ সালে জিতেছিলেন এ পুরস্কার।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: