খেলা

বিপিএলের ফাইনালে ঢাকা ডায়নামাইটস

ঢাকা ডায়নামাইটস
ঢাকা ডায়নামাইটস

কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে গুড়িয়ে দিয়ে প্রথম দল হিসেবে বিপিএলের চলতি আসরের ফাইনালে জায়গা করে নিলো ঢাকা ডায়নামাইটস। মিরপুরে প্রথম কোয়ালিফায়ারে সাকিবের দল জিতেছে ৯৫ রানের বিশাল ব্যবধানে।

মিরপুরে আগে ব্যাট করতে নেমে এভিন লুইসের ব্যাটে দারুণ শুরু হয় ঢাকার। ৩২ বলে ৪৭ রান করেন লুইস। মারুফ-সাকিবরা ব্যর্থ হলেও, ত্রিশের ওপর রান তোলেন ডেনলি, পোলার্ড ও আফ্রিদি। পোলার্ড ১৮ বলে ৩১ আর আফ্রিদি ১৯ বলে ৩০ রান করেন।

শেষমেষ ৭ উইকেটে ১৯১ রানের বড় পুঁজি গড়ে ডায়নামাইটসরা। জবাবে দলীয় ২৯ রানের মধ্যে টপ অর্ডারের ৩ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় কুমিল্লা। তামিম ৩১ রান করলেও আর কেউ দাঁড়াতেই পারেনি। ১৮ ওভারে ৯৬ রানেই গুটিয়ে যায় কুমিল্লা।

এদিকে, ঢাকার কাছে হারলেও ফাইনালে ওঠার আরেকটি সুযোগ পাচ্ছেন তামিমরা। রোববার দ্বিতীয় কোয়ালিফায়ারে রংপুর রাইডার্সকে হারাতে পারলে ফাইনালের টিকেট পাবে ভিক্টোরিয়ান্সরা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ