চন্ডিকা হাথুরুসিংহেকে প্রধান কোচ হিসাবে নিয়োগ দিলো শ্রীলঙ্কা ক্রিকেট। আগামী ২০ ডিসেম্বর দলের সঙ্গে যোগ দিবেন তিনি।
হাথুরুসিংহের প্রথম অ্যাসাইনমেন্ট হবে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ। চন্ডিকা হাথুরুসিংহে এক সময় শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দলে খেলেছেন। ২০১৪ সালে চন্ডিকা হাথুরুসিংহেকে কোচ হিসাবে নিয়োগ দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
গত অক্টোবরে বাংলাদেশ দলের দক্ষিণ আফ্রিকা সফর চলাকালীন সময়ে বিসিবির কাছে পদত্যাগপত্র পাঠান তিনি।
হাথুরুসিংহের অধীনে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে ব্যাপক উন্নতি করেছে। আইসিসি বিশ্বকাপে নকআউট পর্বে খেলা, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনালে খেলা, ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট জয়, ভারত-পাকিস্তান-দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয় তার মধ্যে অন্যতম।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: