খেলা

পিএসএলে ফিক্সিং কেলেঙ্কারি: সামির বিরুদ্ধে তদন্ত

মোহাম্মদ সামি
মোহাম্মদ সামি

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) শেষ আসরে ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে নিষিদ্ধ হন শারজেল খান ও খালিদ লতিফসহ দেশটির বেশ কয়েকজন ক্রিকেটার। এবার ওই মৌসুমে ফিক্সিংয়ের অভিযোগে পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ সামিকে জিজ্ঞাসাবাদ করে পিসিবির দুর্নীতি দমন কমটি।

পিসিবি কর্মকর্তা সালমান নাসের বলেন, অভিযোগের প্রেক্ষিতে প্রাথমিক তদন্ত চলছে। সেই তদন্তের অংশ হিসেবে সামিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে এখনই কোনও ধরণের আইনি নোটিশ বা চার্জশিট দাখিল করা হচ্ছে না। কিছু তথ্য দরকার ছিল। এ জন্যই মূলত তাকে তলব করা হয়েছিল।

তিনি আরো বলেন, অভিযোগ পেয়ে জিজ্ঞাসাবাদ করা হলেও সামির বিরুদ্ধে এখনই কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। দুবাইয়ের টি-টেন ক্রিকেট লিগে খেলার জন্য ছাড়পত্রও দেয়া হয়েছে তাকে।

এদিকে, পাকিস্তানের গণমাধ্যম সূত্রে জানা গেছে, পিএসএলে সামির বিরুদ্ধে স্পট ফিক্সিংয়ের অভিযোগ পাওয়ায় শুক্রবার তাকে জিজ্ঞাসাবাদ করে পিসিবির দুর্নীতি দমন কমটি। তবে ডানহাতি এই পেসার কোন ম্যাচে বা কিভাবে ফিক্সিং করেছেন পিসিবির পক্ষ থেকে সেটা এখন পর্যন্ত ব্যাখ্যা করেনি পিসিবি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ