খেলা

মুলারের দেখানো পথে মেসি

স্প্যানিশ লা লিগা ম্যাচে ভিয়ারিয়েলের বিপক্ষে রোববার লিওনেল মেসির গোলে ২-০ ব্যবধানে জয় পায় বার্সেলোনা
স্প্যানিশ লা লিগা ম্যাচে ভিয়ারিয়েলের বিপক্ষে রোববার লিওনেল মেসির গোলে ২-০ ব্যবধানে জয় পায় বার্সেলোনা

স্প্যানিশ লা লিগা ম্যাচে ভিয়ারিয়েলের বিপক্ষে রোববার লিওনেল মেসির গোলে ২-০ ব্যবধানে জয় পায় বার্সেলোনা।

ম্যাচটিতে দারুণ এক কীর্তি গড়েছেন আর্জেন্টাইন সুপারস্টার। গার্ড মুলারের গড়া ইউরোপের শীর্ষ পাঁচ লিগের একটি দলের হয়ে সর্বোচ্চ গোল করার কীর্তিতে গড়েছেন মেসি।

বায়ার্ন মিউনিখের হয়ে ১৯৬৫ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৫৭২ ম্যাচ খেলে ৫২৫ গোল করেছিলেন জার্মান কিংবদন্তি মুলার। প্রায় ৪০ বছর পর সেই রেকর্ড স্পর্শ করে এখন ছাড়িয়ে যাওয়ার অপেক্ষায় মেসি।

বার্সেলোনার হয়ে সবমিলিয়ে ৬০৫ ম্যাচ খেলে ৫২৫ গোল করেছেন মেসি। চলতি মৌসুমে লা লিগায় এটি ছিল মেসির ১৪তম গোল এবং সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ১৮তম।

চলতি বছর বার্সেলোনার হয়ে ৪৯টি গোল করেন মেসি।

ইউরোপের শীর্ষ লিগে যেকোনো খেলোয়াড়ের চেয়ে বেশি। বছরের শেষ মাসে আর একটি গোল করতে পারলেই মুলারকে ছাড়িয়ে ইতিহাস গড়ার পাশাপাশি ২০১৭ সালে গোলের হাফসেঞ্চুরি পূর্ণ হবে মেসির।

বার্সেলোনার ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা মেসি লা লিগার ইতিহাসেরও সর্বোচ্চ গোলদাতা (৩৬২)।

তবে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ গোলদাতার নাম ক্রিস্টিয়ানো রোনালদো। রিয়াল মাদ্রিদ তারকার ১১৪ গোলের বিপরীতে বার্সেলোনা সুপারস্টারের গোল ৯৭টি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ