বিপিএলে বৃষ্টিবিঘ্নিত কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্সের মধ্যকার দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচের বাকি অংশ সোমবার সন্ধ্যা ৬টায় শুরু হয়েছে। রোববার বৃষ্টির আগ পর্যন্ত রংপুরের সংগ্রহ ছিলো ৭ ওভারে ১ উইকেটে ৫৫ রান।আজ সেখান থেকেই শুরু হবে খেলা।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে, টস হেরে ব্যাট করতে নামে রংপুর রাইডার্স। শুরুতেই ক্রিস গেইলের উইকেট হারিয়ে ধাক্কা খায় তারা। তবে ব্রেন্ডন ম্যাককালামকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন জনসন চার্লস। ৭ ওভারে স্কোরবোর্ডে ১ উইকেটে ৫৫ রান তোলে রংপুর। এরপর বৃষ্টি শুরু হলে বন্ধ হয়ে যায় খেলা।
প্রায় তিন ঘন্টা বন্ধ থাকার পর, দুই দলের অধিনায়কের সঙ্গে আলোচনা করে, সোমবার খেলার বাকি অংশ সম্পন্ন করার সিদ্ধান্ত নেয় বিপিএল গভর্নিং কাউন্সিল।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: