অ্যাশেজ দলের সহ-অধিনায়ক জেমস অ্যান্ডারসনের গায়ে মদ ঢালার অপরাধে দল থেকে বাদ পরলেন ইংল্যান্ড দলের বেন ডাকেট।
এলকোহল পানের পর হুশ হারিয়ে অসৌজন্যমুলক আচরনের দায়ে সফরের বাকি ম্যাচ গুলো থেকে তাকে নিষিদ্ধ করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। তার সঙ্গে প্রাপ্য ম্যাচফির প্রায় সবটুকুই কেটে ফেলা সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তবে এ শাস্তি দেয়ার পরেও তাকে দেশে পাঠাচ্ছেনা ইসিবি। পার্থে ইংল্যান্ড একাদশের হয়ে কথা ছিলো বেনডাকেটের। আর তার যায়গায় দলে ঢুকেছেন জো ক্লার্ক।
তবে এমন ঘটনায় বারবার জড়ানোর পর ইসিবি আরও কঠোর পদক্ষেপের দিকে যাওয়ার কথা ভাবছে। সেক্ষত্রে অপরাধের ধরন অনুযায়ী আজীবন নিষিদ্ধ করার বিধান থাকছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: