ফাইনালের মধ্য দিয়ে মঙ্গলবার পর্দা নামছে বিপিএলের। সন্ধ্যা ৬টায় মিরপুরে হোম অফ ক্রিকেটে ফাইনালে রংপুর রাইডার্সের মুখোমুখি হবে ঢাকা ডাইনামাইটস।
দ্বিতীয় কোয়ালিফায়ারে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৩৬ রানে হারিয়ে বিপিএলের ফাইনালে ওঠে রংপুর রাইডার্স। রংপুরের দেয়া ১৯৩ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে নির্ধারিত ওভারে ১৫৬ রানে অলআউট হয় কুমিল্লা।
এর আগে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে গুড়িয়ে দিয়ে প্রথম দল হিসেবে বিপিএলের চলতি আসরের ফাইনালে জায়গা করে নেয় ঢাকা ডাইনামাইটস।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: