ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ে ফিরেছে চেলসি। হাডার্সফিল্ডের বিপক্ষে ৩-১ গোলে জিতেছে ব্লুজরা।
এদিকে, সেলহাস্ট পার্কে শুরুতে পিছিয়ে পড়েও শেষ মূহুর্তের নাটকে ওয়াটফোর্ডকে ২-১ গোলে হারিয়েছে ক্রিস্টাল প্যালেস, জিতেছে স্টোক সিটিও।
হাডার্সফিল্ডের মাঠে বাকাইয়োকো, উইলিয়ান ও পেদ্রোর গোলে জিতেছে চেলসি। প্রায় মাসখানেক পর অতিথি হয়ে জয় পেল অ্যান্তোনিও কন্তের শিষ্যরা।
সবশেষ ১৮ নভেম্বর অ্যাওয়ে উইন পেয়েছিল ব্লুজরা।
শনিবার ওয়েস্টহ্যাম ইউনাইটেডের বিপক্ষে হারের পর, শিরোপার দৌঁড় থেকে চেলসি ছিটকে গেছে বলে মন্তব্য করেছিলেন ম্যানেজার কন্তে। তবে হাডার্সফিল্ডের বিপক্ষে ৩-১ গোলের সহজ এই জয়ে ইপিএলের তিন নম্বর স্থানটি ধরে রেখেছে ব্লুজরা। ১৭ ম্যাচে চেলসির পয়েন্ট ৩৫।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: