জানুয়ারিতে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সিরিজের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
টুর্নামেন্টে তিন দল একে অপরের বিপক্ষে দুটি করে মোট ছয়টি ম্যাচ খেলবে। পয়েন্টে এগিয়ে থাকা দুই দল মুখোমুখি হবে ফাইনালে। আগামী ১৫ জানুয়ারী জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ দিয়ে মাঠে গড়াবে ত্রিদেশীয় সিরিজ। আসরের ফাইনাল হবে ২৭ জানুয়ারী।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে হওয়ার কথা রয়েছে ত্রিদেশীয় সিরিজের সবগুলো খেলা। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে দুটি টেস্ট ও দুটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে টাইগাররা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: